ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফাইনালের আগে ফ্রান্সে যোগ দেবেন বেঞ্জেমা?

  • আপডেট সময় : ১০:৪২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। ওই ম্যাচের আগে ফ্রান্স চাইলে দলে নিতে পারে করিম বেঞ্জেমাকে। যদিও তাকে নেয়া হবে কি না ওই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

বিশ্বকাপ শুরুর আগের দিন চোটের জন্য ছিটকে যান বেঞ্জেমা। রিয়াল মাদ্রিদের ফুটবলারের চোট সেরে গিয়েছে। রিয়াল মাদ্রিদ দলের কোনো আপত্তি নেই যদি বেঞ্জেমা বিশ্বকাপ খেলতে যায়। বেঞ্জেমা মাদ্রিদে অনুশীলন করছেন পুরো দমে। কিন্তু শেষ মুহূর্তে তাকে ফ্রান্স দলে নেয়া হবে কি না তা জানাতে চাননি কোচ দেশঁ। বেঞ্জেমাকে দলে নেয়া হবে কি না জানতে চাওয়া হলে দেশঁ বলেন, ‘আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। পরের প্রশ্ন করুন।’

বেঞ্জেমা খেলতে না পারলেও তার জায়গায় কোনো ফুটবলারকে নেয়নি ফ্রান্স। ওই কারণে যেকোনো সময়ই দলে যোগ দিতে পারেন বেঞ্জেমা। ফ্রান্স নক আউট পর্বে ওঠার পরও বেঞ্জেমা দলে যোগ দিতে পারেন বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ফাইনালের আগে বেঞ্জেমা দলে ফিরবেন কি না তা এখনো স্পষ্ট নয়। ফ্রান্সের তরফে কোনো কিছু জানানো হয়নি। বেঞ্জেমাও কিছু জানাননি। তবে চাইলে ফ্রান্স দলে দেখা যেতে পারে বেঞ্জেমাকে। তার খেলতে কোনো বাধা নেই।

গতবারের বিশ্বকাপে দেশঁর সাথে ঝামেলার জন্য দলে জায়গা হয়নি বেঞ্জেমার। এবার সে সব মিটিয়ে তাঁর নাম বিশ্বকাপের দলে রাখা হয়। রিয়াল মাদ্রিদের ছন্দে থাকা ফুটবলারকে বিশ্বকাপে দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বেঞ্জেমা চোট পাওয়ায়। তবে ফাইনালের আগে তিনি দলে ফিরলেও ফিরতে পারেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফাইনালের আগে ফ্রান্সে যোগ দেবেন বেঞ্জেমা?

আপডেট সময় : ১০:৪২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২