ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ফাহিমার হ্যাট্টিকে বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে বাংলাদেশ

  • আপডেট সময় : ০২:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • / 257

নারী বিশ্বকাপ-২০১৮, ফাহিমা, Women's World Cup-2018, rtvonline

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক: লেগ-স্পিনার ফাহিমা খাতুনের হ্যাট্টিকে টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপের লড়াইয়ে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মহিলা দল ৮ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমির বাঁধা টপকে ফাইনালে উঠলেই আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে বাংলাদেশ।

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ফাহিমা বোলিং তোপে ৩৯ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। প্রতিপক্ষে ব্যাটিং ইনিংসের ১৩তম ও নিজের তৃতীয় ওভারের শেষ তিন বলে উইকেট শিকার করে হ্যাট্টিক পূর্ণ করেন ফাহিমা। শেষ পর্যন্ত ৮ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া নাহিদা আক্তার ও রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ৪০ রানের লক্ষ্য ৪১ বল ও ২ উইকেট খরচ করেই স্পর্শ করে ফেলে বাংলাদেশ। দলের পক্ষে নিগার সুলতানা

অপরাজিত ২১ ও সানজিদা ইসলাম ১৫ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফাহিমার হ্যাট্টিকে বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ০২:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮