ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৫

  • আপডেট সময় : ১০:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 101
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ফাং-ওয়ং তাণ্ডবে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া, ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচাতে আগেই ১০ লক্ষাধিক লোককে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

তুগেগারাও সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় প্রায় পুরো দেশ জুড়ে আঘাত হানে সুপার টাইফুন ফাং-ওয়ং। এতে গাছপালা উপড়ে পড়ে এবং বিভিন্ন শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

কয়েকদিন আগে দেশটির ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় কালমায়েগির কারণে কমপক্ষে ২২৪ জন নিহত হয়।

কাগায়ান প্রাদেশিক উদ্ধার প্রধান রুয়েলি র‌্যাপসিং এএফপিকে বলেন, পার্শ্ববর্তী আপায়াও প্রদেশে আকস্মিক বন্যার কারণে চিকো নদীর পাড় ভেঙে গেছে।

তিনি আরও বলেন, আমরা ভোর ৬টার দিকে খবর পাই। কিছু লোক তাদের বাড়ির ছাদে অবস্থান নিয়েছিল।

বেশিরভাগকেই উদ্ধার করা হয়েছে। এএফপির যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, কিছু লোক এখনো আটকা পড়ে আছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৫

আপডেট সময় : ১০:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫