ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫

  • আপডেট সময় : ১১:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ফাং-ওয়ং-এর প্রভাবে প্লাবিত শত শত গ্রামে পানি কমতে শুরু করেছে এবং আজ মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে।

তুগেগারাও সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ঘূর্ণিঝড় ফাং-ওয়ংয়ের কবল থেকে রক্ষা করতে ১৪ লক্ষাধিক মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে, বৃষ্টিপাত শুরু হওয়ায় গ্রীষ্মমন্ডলীয় তীব্র ঝড়টি দুর্বল হয়ে পড়ে।

কয়েক দিনের ব্যবধানে ফিলিপাইনে আঘাত হানা দ্বিতীয় বড় ধরনের ঘূর্ণিঝড় ফাং-ওয়ং। এর আগে ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’ দেশটিতে তাণ্ডব চালায়। এতে অন্তত ২৩২ জন নিহত হয়।

একজন বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র এএফপিকে বলেন, উপকূলীয় ইসাবেলা প্রদেশে ৬ হাজার জনসংখ্যার একটি শহর আজও ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত রয়েছে। পার্শ্ববর্তী নুয়েভা ভিজকায়া প্রদেশের কিছু অংশও একইভাবে ত্রাণ পায়নি।

মুখপাত্র আরও জানান, নুয়েভা ভিজকায়ায় ভূমিধসের ঘটনায় ১০ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫

আপডেট সময় : ১১:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫