ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ফেদেরার : এক কিংবদন্তির বিদায়

  • আপডেট সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ছোটবেলার স্বপ্নের তারকারা, আইডলেরা যখন একে একে অবসরে যাওয়া শুরু করেছে তখন বার বার মনে হয় যে বয়স বেড়ে যাচ্ছে। আমরাও শৈশব, কৈশোর শেষ করে বুড়ো হয়ে যাচ্ছি। আবেগ কমতে শুরু করছে, বাস্তবতা মেনে নিতে হচ্ছে। একটা সময় শৈশবের কোনো তারকাই আর থাকবে না খেলার মধ্যে। সবাই অবসরে চলে যাবে। ভাবতেই কেমন যেন লাগে।

নাইন্টিজের দিকে যাদের জন্ম তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ২০১০ সালের দিকে খেলাধুলা মোটামুটি বোঝা শুরু করেছে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে ক্রিকেট, ফুটবলটাই সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ।

ক্রিকেট আর ফুটবল এই দুটি খেলার বাইরে যদি কোনো খেলা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দেখে সেটা হলো টেনিস। এইস, ব্রেক, ব্রেক পয়েন্ট, ফোরহ্যান্ড, ড্রপ শট, ফল্ট, ডাবল ফল্ট- টেনিসের এই কঠিন টার্মগুলো সম্পর্কেও মানুষ যখন জানত না, তখন টেনিসের দুটি মানুষের নাম ঠিকই জানতো সবাই। রজার ফেদেরার আর রাফায়েল নাদাল। টেনিস কোর্টের সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্র তারা দুজন।

পছন্দের টেনিস খেলোয়াড় বলতেই কেউ বলত রাফায়েল নাদালের নাম, কেউ বলতো রজার ফেদেরারের নাম। ফেদেরারের মিষ্টি হাসি, নিষ্পাপ চেহারা আর নাদালের ঝাঁকড়া, লম্বা চুল দেখেই যেকোনো ক্রীড়াপ্রেমী মানুষ প্রেমে পড়তে বাধ্য। টেনিস কোর্টের অবিসংবাদিত নেতা তারা, টেনিস কোর্টের বাদশাহ তারা।

ক্রিকেট, ফুটবলের বাইরে আনন্দের খোরাক যোগানোর জন্য, দীর্ঘদিন টেনিস কোর্টে আমাদের মাতিয়ে রাখার জন্য সারাজীবন এই দুটি মানুষের কাছে কৃতজ্ঞ থাকবে সবাই। ফেদেরার তো বিদায় বলে দিলেন, হয়তো কিছুদিন পরে নাদালও বিদায় বলে দেবেন।

আমাদের ছোটবেলাটা সুন্দর করার জন্য ধন্যবাদ দি সুইস ময়েট্রো রজার ফেদেরার। আপনার অবসর পরবর্তী জীবন সুন্দর হোক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেদেরার : এক কিংবদন্তির বিদায়

আপডেট সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২