ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্য অভিবাসন ব্যয়ে ডিসেম্বরে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ১০:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় উম্মে আয়মান বৈশাখী (১৩) ও নিহা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ফেনী সদর ও দাগনভূঞায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জ বাজারে কাভার্ডভ্যানের চাপায় উম্মে আয়মান বৈশাখী (১৩) নামে এলাহীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
এর আগে সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞায় চৌমুহনী রোডের ইব্রাহীম ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নিহা নামে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির অপর এক শিক্ষার্থী মারা যায় ।
নিহত বৈশাখীর পারিবারিক সূত্রে জানাগেছে, বৈশাখী পাঁচগাছিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাহউদ্দিনের মেয়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মামীর সাথে বাজারে এলে একটি কভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় জনতা কাভার্ডভ্যান ও চালকের সহকারীকে আটক করেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, আজ সকালে নিহা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করে। পথে মারা যায় নিহা। এ ঘটনায় নিহার ছোট ভাই আহত হয়েছে। সে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিহা উপজেলার ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুলের নাতনী। তার বাড়ি সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের লক্ষীগঞ্জ গ্রামে। নিহা তার মায়ের সাথে নানার বাসা দাগনভূঞা পৌর শহরের তৈয়ব ভূঞা বাড়িতে থাকতো।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩