ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট সময় : ১০:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সার তিনজন আরোহী নিহত হয়েছেন।
দূর্ঘটনায় নিহতরা হলেন- আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার পারভীন (৪৮) এবং একজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহতের সাবেক সেনা কর্মকর্তা আবু তাহরের ভাই, ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন।
সাদেক হোসেন বলেন, বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিক্সাটিকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে প্রেরণ করা হয়।
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রুহুল মহসীন সুজন জানান, সন্ধ্যা ৭টার দিকে ছাগলনাইয়া নিজকুঞ্জরা এলাকা থেকে পুলিশ দূর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা -নীরিক্ষা করে তাদের মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করা হয়েছে।
মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় : ১০:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩