ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

ফের বিপিএল বিতর্ক, বদলে গেছে ঢাকার মালিকানা

  • আপডেট সময় : ১১:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাক-ঢোল পিটিয়ে নতুন রূপে বাংলাদেশ প্রিমিয়াল লিগ (বিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারো খেলা মাঠে গড়ানোর আগেই বিতর্কের মুখে পড়তে হয়েছে তাদের। দল গঠনের সপ্তাহ খানেক আগেই নাটকীয়ভাবে বদলে গেল ফ্র্যাঞ্জাইজির মালিকানা।

নতুন শুরুর পথে হাঁটতে আগামী তিন আসরের জন্য ফ্র্যাঞ্জাইজি স্বত্ব নিশ্চিত করেছিল বিসিবি। তবে দল গঠনের সপ্তাহ খানেক আগেই বড় ধাক্কা খেলো তারা। বিসিবি’র নির্দেশনা মেনে গ্যারান্টি ফি জমা দেয়নি ঢাকা দলের দায়িত্ব নেয়া প্রগতি গ্রুপ। ফলে তাদেরকে বাদ দিয়ে নতুন মালিক খুঁজে নিয়েছে বিসিবি।

ঢাকা ফ্র্যাঞ্জাইজির দায়িত্ব দেয়া হয়েছে রূপা ফেব্রিক্সকে। গত আসরেও এই রূপা গ্রুপই দায়িত্ব নিয়েছিল ঢাকা ফ্র্যাঞ্জাইজির। তবে গত আসরে একই অভিযোগে অর্থাৎ গ্যারান্টি ফি না দেয়ার ফলে তাদের মালিকানা কেড়ে নেয় বিসিবি। আর এই আসরে ফের সেই প্রতিষ্ঠানকেই ঢাকার দায়িত্ব দিল বিসিবি!

রূপা ফেব্রিক্স ঢাকার দায়িত্ব নেয়ার ফলে এখন বিপিএলে ঢাকার অংশগ্রহণ নিয়ে আর সংশয় থাকছে না। বিপিএকে অংশ নেয়া বাকি ফ্র্যাঞ্জাইজিগুলোর মালিক হলো বরিশাল (ফরচুন স্পোর্টস লিমিটেড), খুলনা (মাইন্ডট্রি লিমিটেড), সিলেট (ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড), রংপুর (টগি স্পোর্টস লিমিটেড), চট্টগ্রাম (ডেলটা স্পোর্টস লিমিটেড) ও কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড)।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের বিপিএল বিতর্ক, বদলে গেছে ঢাকার মালিকানা

আপডেট সময় : ১১:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২