ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফের হোঁচট খেলো বার্সালোনা

  • আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সময়টা ভালো যাচ্ছে না বার্সালোনার। ইউরোপা লিগ থেকে বিদায়ের ধাক্কা কাটিয়ে উঠার আগেই ফের হোঁচট খেলো বার্সা, পয়েন্ট টেবিলের তলানির দল আলমেরিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে জাভি এর্নান্দেসের শিষ্যরা। যদিও হেরেও শীর্ষস্থান দখল করে রেখেছে কাতালান ক্লাবটি, তবে হঠাৎ ছন্দ হারানোটাও বড্ড ভয়ের কারণ সমর্থকদের জন্য।

পুরো ম্যাচে ৭২ ভাগ সময় নিজেদের কাছেই বল রেখেছিল বার্সেলোনা। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। যদিও তাতে ফলাফল আসেনি, উল্টা মাত্র ২৪তম মিনিটেই গোল হজম করে চাপে পড়ে যায় কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত সেই চাপ থেকে আর বের হয়ে আসতে পারেনি, হারই হয়েছে সঙ্গী।

বল দখলে রেখে আলমেরিয়াকে চাপে রাখলেও আক্রমণের শুরুটা অবশ্য করেছিল স্বাগতিকরাই। প্রথম সুযোগেই বাজিমাত করে দেয় দলটি, এগিয়ে যায় তারা। ২৪তম মিনিটে এগিয়ে দেন বিলাল তুরে। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে বুলেট গতির শটে বার্সা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন মালির ফরোয়ার্ড তুরে।

মিনিট দুয়েক পর ফের বার্সাকে কাঁপিয়ে দেয় আলমেরিয়া। প্রথম গোলের ধাক্কা সামাল দেবার আগেই দ্বিতীয় গোল প্রায় হজম করতে বসেছিল বার্সেলোনা। তবে এবার বাঁধা হয়ে দাঁড়ান স্টেগান, ২৭তম মিনিটে লিও বাপতিস্তাওয়ের চেষ্টা ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি তিনি।

বার্সা প্রথম বড় সুযোগটা পায় ৪১তম মিনিটে, সমতা ফেরানোর একটা সুযোগ পেয়েছিলেন লেভানদোভস্কি। তবে খুব কাছ থেকেও হেড করে বল লক্ষ্যে রাখতে পারেননি এই পোলিশ স্ট্রাইকার। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

তবে বিরতির পর নিজেদের ফিরে পায় বার্সালোনা, নতুনভাবে উদ্যমী হয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। সমতা ফেরাতে রাফিনহাকে নামিয়ে খেলার গতিই পাল্টে দেন জাভি। যার ফলাফল স্বরূপ প্রথম ১০ মিনিটেই ১৮টি ক্রস করে বার্সা! তবে এর কোনোটিই কাজে লাগেনি, সেই কাঙ্ক্ষিত গোলেরই দেখা মেলেনি।আলমেরিয়ার ডি-বক্সের কাছাকাছি গিয়ে বারবার খেই হারিয়েছে তারা, আক্রমণগুলো পায়নি পূর্ণতা।

১-০ গোলে এই হারের পরেও ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। বিপরীতে এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে আলমেরিয়া আছে ১৫ নম্বরে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের হোঁচট খেলো বার্সালোনা

আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩