ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ফ্যাসিবাদের গাছ কেটেছি, শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো : আসিফ মাহমুদ

  • আপডেট সময় : ১১:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, মওলানা ভাসানী মজলুমের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন, ফ্যাসিবাদের মুলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদেরও লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি,সে আন্দোলন শেষ হয়ে যায়নি। আমরা ফ্যাসিবাদের শুধু গাছটা কাটতে পেরেছি। কিন্তু মূল শিকড় উৎপাটন হয়নি। প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত সর্বত্র রয়ে গেছে। তাদের উৎপাটন না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যহত থাকবে।

আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে দরবার হলে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, বিসিবি আমাদের তালিকা দিয়েছে, সারা দেশের নয়টি স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা কখনও কখনও হতো। কয়েকটা আছে, যেগুলোতে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে। সেগুলোকে ব্যবহারযোগ্য করা হবে।

তিনি আরও বলেন, এছাড়া বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজ চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

প্রধান অতিথি বলেন, দুই সহস্রাধিক শহীদের জীবন এবং ত্রিশ হাজার বীর যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এখন আমরা নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি, নির্মাণে কাজ করছি। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর মওলানা ভাসানী বলেছিলেন, আমাদের সংগাম এখনো শেষ হয়নি। তেমনি বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্টের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। সংগ্রাম শেষ হতো যদি মুজিববাদী সংবিধানের পক্ষে কথা বলার বাংলাদেশে কেউ না থাকতো । মুজিবের ছবি নামানোয় কেউ মায়া কান্না না করতো।

তিনি আরও বলেন, যত দিন নতুন প্রজন্ম প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব না নেবে ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য অর্জিত হবে না।
তিনি টাঙ্গাইল স্টেডিয়ামকে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ মারুফের নামে নামকরণ করার ঘোষনা দেন। এর আগে অতিথিদ্বয় মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্যাসিবাদের গাছ কেটেছি, শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো : আসিফ মাহমুদ

আপডেট সময় : ১১:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪