ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্রান্স থেকে বাদ পড়লেন সালিবা-ফোফানা

  • আপডেট সময় : ১০:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইনজুরির কারণে ইউরো ২০২৪ বাছাইপর্বে ফ্রন্স দল থেকে বাদ পড়েছেন আর্সেনালের উইলিয়াম সালিবা এবং ওয়েসলি ফোফানা। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন রোববার এই তথ্য নিশ্চিত করেছে।

তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মোনাকোর এ্যাক্সেল ডিসাসি এবং নিসের জিন-ক্লেয়ার টোডিবো।

আগামী শুক্রবার স্তাদে ডি ফ্রান্সে নেদারল্যান্ডের মোকাবেলা করবে ফ্রান্স। ২৭ মার্চ ডাবলিনে আয়ারল্যান্ডের মোকাবেলা করবে।

২২ বছর বয়সী ফোফানা কোচ দিদিয়ের দেশ্যমের বিবেচনায় প্রথমবারের মত দলে ডাক পেয়েছিলেন। শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের সাথে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন চেলসির এই ডিফেন্ডার। এদিকে কাতার বিশ্বকাপে ফ্রান্স দলে খেলা সালিবা ইউরোপা লিগে পর্তুগীজ দল স্পোর্টিংয়ের বিপক্ষে আর্সেনালের ম্যাচে পেশীর ইনজুরিতে পড়েছেন। ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে ডাক পেয়েছিলেন ডিসাসি। ফাইনালে বদলি হিসেবে শেষ মুহূর্তে তিনি খেলতে নেমেছিলেন। সাবেক বার্সেলোনা ডিফেন্ডার টোডিবো কখনই এর আগে সিনিয়র দলে ডাক পাননি।

ইউরো ২০২৪’র বাছাইপর্বে গ্রুপ-বি’তে ফ্রান্সের অপর দুই প্রতিপক্ষ হচ্ছে গ্রিস ও জিব্রাল্টার। গ্রুপের শীর্ষ দুই দল আগামী বছর জার্মানিতে চূড়ান্ত পর্বে খেলবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্স থেকে বাদ পড়লেন সালিবা-ফোফানা

আপডেট সময় : ১০:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩