ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ

বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়া ফাঁসির চার আসামী আটক

  • আপডেট সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বগুড়া জেলা কারাগার থেকে মঙ্গলবার রাতে ফাঁসির দন্ডপ্রাপ্ত চার আসামী কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়ার ১৪ মিনিট পর পুলিশের হাতে ধরা পড়েছে।
বুধবার বেলা ১১টায় বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার রাত ৩টা ৫৬ মিনিটে চার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী কনডেম সেলের ছাদ কেটে বের হয়ে বিছানার চাদরেরর সাহায্যে দেয়াল টপকে বেড়িয়ে যায়। বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন পুলিশকে তাৎক্ষণিকভাবে এ ঘটনা জানান। এসময় পুলিশ বগুড়া জেলখানাকে কেন্দ্র করে এক কিলোমিটার এলাকা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে। এসময় পুলিশের এসআই খোরশেদ আলম বগুড়া কারাগার থেকে অল্প কিছু দূরে চাষী বাজারে পালাতক আসামীদের আটক করে। পালিয়ে যাওয়া আসামীরা কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মোঃ আমির হামজা (৪১), বগুড়ার মোঃ জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)। বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম আসামী পলায়ণ ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়া ফাঁসির চার আসামী আটক

আপডেট সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪