ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বড় পর্দায় আসছে কাজী নজরুলের জীবনী

  • আপডেট সময় : ০২:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রথমবারের মতো বড় পর্দায় তার জীবনী তুলে ধরা হবে। আবদুল আলিমের পরিচালনায় সিনেমায় নজরুলের চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা কিঞ্জল নন্দ। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে। সিনেমাটি নির্মাণ হবে টালিগঞ্জে।

কিঞ্জল বললেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত সুযোগ পেয়ে। চিত্রনাট্য পরেই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। তবে চরিত্র ধারণেও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায় দেখানো হবে।’

কিঞ্জল আরও জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই সিনেমায় তুলে ধরা হবে।

সিনেমার শুটিং শুরু হবে সামনে শীতে। বাংলাদেশ ও কলকাতার বেশকিছু লোকেশনে হবে শুটিং। গল্পে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরেরও উপস্থিতি। তবে তার চরিত্রে কে অভিনয় করবে তা এখনো নিশ্চিত নয়।

সিনেমার সংগীত পরিচালনার থাকছেন জয় সরকার। নজরুলের ‘বায়োপিক’ কঠিন পরীক্ষা। তাই আগামী কয়েক মাস এ সিনেমার কাস্টিং ও অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি চলবে। সিনেমার নাম এখন পর্যন্ত ঠিক করা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। সম্পাদনায় থাকছেন অর্ঘকমল মিত্র।

নজরুলের বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, খরাজ মুখোপাধ্যায় , কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড় পর্দায় আসছে কাজী নজরুলের জীবনী

আপডেট সময় : ০২:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪