ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

বন্যাদুর্গতের জন্য এক দিনের বেতন দিবে ফায়ার সার্ভিস

  • আপডেট সময় : ১১:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রোববার অধিদপ্তরের সম্মেলন কক্ষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান প্রদান করা হবে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক’র সভাপতিত্বে এক সভায় দেশের বিভিন্ন জেলায় বন্যাদুর্গতের সাহায্যে রাজস্ব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পরিচালকগণসহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সশরীরে উপস্থিত ছিলেন এবং বিভাগ ও জেলা কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন। আগামীকালের মধ্যে সমুদয় অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হবে।
এদিকে আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এছাড়া দেশের বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল’র পাশাপাশি ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের নম্বও হচ্ছে- ০১৮১৯৮৪৮০৩০, ০১৭১১৩০৩৪২১, ০১৮১৮১০৫৬২৪।
উল্লেখ্য ,আজ দুপুর ১২টা পর্যন্ত ২ হাজার ৭৯১ জন বন্যাদুর্গতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যাদুর্গতের জন্য এক দিনের বেতন দিবে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ১১:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪