ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালকে ১৬৯ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম

  • আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলমান বিপিএলের ২৬তম ম্যাচে কার্টিস ক্যাম্ফারের বিধ্বংসী ব্যাটিংয়ে ফরচুন বরিশালকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৬ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পেয়েছে বন্দরনগরীর দলটি।

আজ শুক্রবার সিলেটের এ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মেহেদী মারুফকে হারায় চট্টগ্রাম। ৫ রানে তাকে ফেরান ওয়াসিম জুনিয়র। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাট করতে থাকেন উন্মুক্ত চাঁদ ও ম্যাক্স ও’ডাউড। তাদের ২৫ রানের জুটি ভাঙে ১৬ রান করে উন্মুক্ত চাঁদ, তাকে ফেরান খালেদ আহমেদ। খালেদের দ্বিতীয় শিকার ম্যাক্স, তার ব্যাটে আসে ৩৩ রান।

আউট হওয়ার আগে আফিফ হোসেনকে সাথে নিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখান ম্যাক্স। দুজনের জুটিতে আসে ৪২ রান। ম্যাক্স আউট হবার পর দ্রুত ফিরেন অধিনায়ক শুভাগত হোমও, তাকে ফেরান কামরুল ইসলাম রাব্বি। পরের ওভারে এসে আফিফকেও ফেরান রাব্বি। ফলে শেষ ২৩ বলে ৩ চার আর ২ ছক্কায় শেষ হয় আফিফের ৩৭ রানের ইনিংস।

এরপরের সময়টা প্রায় একাই লড়ে যান কার্টিস ক্যাম্ফার। ইরফান শুক্কুরকে সাথে নিয়ে গড়েন ৪০ বলে হার না মানা ৬৫ রানের জুটি। ইরফান শুক্কুর ১৮ বলে মাত্র ২০ রান করলেও বিধ্বংসী ছিল ক্যাম্ফারের ব্যাট, মাঠ ছাড়ার আগে তার নামের পাশে যোগ হয় ২৫ বলে ৪৫ রান।

বরিশালের হয়ে কামরুল ইসলাম ও খালেদ হোসেন নেন ২টি করে উইকেট। আর ১টি পান মোহাম্মদ ওয়াসিম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালকে ১৬৯ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম

আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩