ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসনের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

  • আপডেট সময় : ০১:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) – এর প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
গত সোমবার রাতে বিসিসি’র প্রশাসক হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইসরাইল হোসেন, সচিব মাসুমা আক্তার, প্রধান রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ জুয়েল।
প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর বিসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন, সিটির জনগুরুত্বপূর্ণ সকল কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে প্রায় সকল কাজ করা হবে। সিটির বন্ধ হয়ে থাকা প্রায় সকল কাজগুলোও শুরু করা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রায় ৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ৩০টি ওয়ার্ডের প্রায় ১০ জন কাউন্সিলর।
উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ,২০২৪’ এর ধারা ১৩ক প্রয়োগ করে প্রথম প্রজ্ঞাপনে বাংলাদেশের সিটি কর্পোরেশন সমূহের মেয়রদেরকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। একইসাথে অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে ২য় প্রজ্ঞাপনের মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ প্রদান করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসনের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

আপডেট সময় : ০১:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪