ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫

  • আপডেট সময় : ০২:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 62
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে গতকাল শুক্রবার দেশটির ব্যাংকের নোট বহনকারী একটি সামরিক কার্গো বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার পর বিমান থেকে ছড়িয়ে পড়া ব্যাংক নোট লুট করতে কিছু লোকজন ঘটনাস্থলে ভিড় করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সি-১৩০ মডেলের হারকিউলিস পরিবহন বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটি পাশের সড়কে আছড়ে পড়লে অন্তত একটি গাড়ি এবং বেশ কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

বলিভিয়ার জাতীয় দমকল বিভাগের কর্নেল পাভেল টোভার সাংবাদিকদের বলেন, ‘বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তিনি বলেন, আমরা নিহতদের মৃতদেহ উদ্ধার করছি।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫

আপডেট সময় : ০২:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬