ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

বাংলাওয়াশ সিরিজ: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

  • আপডেট সময় : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ‘বাংলাওয়াশ’র ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আজ ফাইনালে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল বাবর আজমের দল। তবে দলকে সেই চাপ মুক্ত করেন মোহাম্মদ নওয়াজ। তার ঝড়ো ব্যাটিংয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান।

লক্ষ্য ছিল ১৬৪ রানের, খুব একটা বড় নয়। কিন্তু মাঝপথে দুইবার জোড়া আঘাত, তাতে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে পড়ার দশা।

কিন্তু যেই মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা, সেই পজিশনে থাকা ব্যাটসম্যানরা দাঁড়িয়ে গেলেন। বাংলাদেশের বিপক্ষে আগের দিনের মারকুটে ব্যাটিং প্রদর্শনী মোহাম্মদ নওয়াজ করলেন ফাইনালেও। হায়দার আলী মাত্র ১৫ বল ক্রিজে থাকলেও রানের গতি বাড়িয়ে দিয়ে যান।
১৬ ও ১৭তম ওভারে তিন বলের ব্যবধানে হায়দার ও আসিফ ফিরে গেলেও নওয়াজ একপ্রান্ত থেকে বাউন্ডারি ও সিঙ্গেল-ডাবলসে দলের অনিশ্চয়তা দূর করে দেন। ইফতিখার আহমেদের ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংসও বলার মতো। শেষ ওভারে দরকার হয় ৪ রানের।

আগের ৩ ওভারে ২৫ রান দেওয়া ব্লেয়ার টিকনার ৪ রান আটকানোর কঠিন দায়িত্ব পান। শেষ ওভারের প্রথম বলে ইফতিখার নেন সিঙ্গেলস, নওয়াজও পরের বলে তোলেন এক রান। ইফতিখার আর অপেক্ষা করেননি, তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দলকে জেতান।

২২ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন নওয়াজ, ১৪ বলে ২৫ রান করেন ইফতিখার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাওয়াশ সিরিজ: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

আপডেট সময় : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২