ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে থাইল্যান্ড

  • আপডেট সময় : ১০:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারী এশিয়া কাপ
সাত দেশের অংশগ্রহণে মাঠে গড়াল নারী এশিয়া কাপের অষ্টম আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় টসে হেরে থাইল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শনিবার সকাল ৯টায় শুরু হয় খেলাটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে থাই মেয়েরা। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে টসের পর দুই অধিনায়কের সাথে বেলুন উড়িয়ে এশিয়া কাপের সূচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় জ্যোতিদের সাথে কথা বলতেও দেখা যায় বিসিবি প্রেসিডেন্টকে।

বিশ্বকাপের বাছাই আর টানা শিডিউলে সেখানে মিলেছে মোটে দিন তিনেকের অনুশীলনের সুযোগ। তবে পুণ্যভূমি সিলেটের মাঠ হাতের তালুর মতোই চেনা জ্যোতির দলের। তাই তো চ্যালেঞ্জটা নিচ্ছেন অলরাউন্ডার সালমা খাতুনরা।

টি-টোয়েন্টির সমীকরণে ভারত-পাকিস্তান তো আছেই, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাও হতে পারে প্রবল প্রতিপক্ষ।

কিছু দিন আগেই ছেলেদের এশিয়া কাপ শেষ হয়েছে। এবার শুরু নারীদের এশিয়া কাপ। ২০১৮ সালের পর আবারো দেশের মাটিতে খেলতে যাচ্ছে নিগার সুলতানারা। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে মিশন শিরোপা ধরে রাখা।

সাত দেশের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ছয়টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশ একাদশ
ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলী আক্তার, শানজিদা আক্তার, জাহানারা আলম

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে থাইল্যান্ড

আপডেট সময় : ১০:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২