ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যমূলক’ : ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

  • আপডেট সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 রাবি প্রতিনিধি:
‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যমূলক। বাংলাদেশের নিজের নীতি-অবস্থান নিশ্চিত করে অন্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা এর অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় সার্বভৌমত্ব নিশ্চিত করে সমতা, অন্য দেশের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করা, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মূল নীতির ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনার কথা বলা হয়েছে। সেই ভিত্তিতেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণীত  হয়েছে এবং দেশে-বিদেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকরা স্বাগতিক রাষ্ট্রগুলির সাথে তাদের পারস্পরিক কর্ম সম্পাদন করেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এক বিশেষ বক্তৃতায় ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস এ কথাগুলো বলেন।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ফরেন পলিসি : কারেন্ট চ্যালেঞ্জেস- এ প্র্যাকটিশনার্স পার্সপেক্টিভ’ শীর্ষক এই বিশেষ বক্তৃতায় সম্মাননীয় অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক। বিভাগের সভাপতি প্রফেসর মো. আবুল কাশেমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম।##

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যমূলক’ : ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭