ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশে আসতে অনিচ্ছা প্রকাশ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের!

  • আপডেট সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশে আগামী মাসের সফর বয়কট করার পক্ষে ভোট দিয়েছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, এই খেলোয়াড়রা বলছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষের সাথে ক্রিকেটারদের বেতন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা মীমাংসা হবার আগে তারা যাত্রা করবেন না।

খবরে জানা যায়, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার সেদেশের ক্রিকেটারদের সমিতি এসিএ-র প্রধান নির্বাহী এলিস্টেয়ার নিকলসনের সাথে এ নিয়ে এক বৈঠক করেছেন।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে গত সপ্তাহে তাদের এক আলোচনা ভেঙে যায়। এর কারণ, কর্তৃপক্ষ ক্রিকেটারদেরকে তাদের বেতন ছাড়া তাদের রাজস্ব আয়ের অংশ দিতে রাজি নয় – যে ব্যবস্থা এর আগের ২০ বছর ধরে চালু ছিল।

সংবাদপত্রের খবরে বলা হয়, ক্রিকেটাররা পুরো বিষয়টি এবং বিকল্পগুলো নিয়ে আলোচনা করেন, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে কর্তৃপক্ষের সাথে একটি নতুন সমঝোতা স্মারক না হওয়া পর্যন্ত তারা কোন সফরে যাবেন না। তবে তারা আগস্টের ১০ তারিখ থেকে ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে রাজি হয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ জুন মাসে শেষ হয়ে গেছে। নতুন চুক্তি না হওয়ায় গত চার সপ্তাহ ধরে ক্রিকেটাররা এখন বেকার।
আগামি ২০ আগস্ট থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া দু-টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবার কথা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে আসতে অনিচ্ছা প্রকাশ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের!

আপডেট সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭