ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে পৌঁছেছেন হাথুরুসিংহে

  • আপডেট সময় : ১২:৩৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকায় পা রেখেছেন হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেটের নব জাগরণের এই কারিগর আগামীকাল থেকে ফের পরিকল্পনা আঁকবেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে।

স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর অ্যায়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান তিনি।

প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহে ফের বাংলাদেশে ফিরছেন, তা জানাই ছিল। বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময়ের এই রূপকার আগামী দুই বছরের জন্য আবারো বুঝে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব। তবে কবে আসছেন তিনি, তা নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে উত্তর মিললো, শেষ হলো অপেক্ষার পালা। আজই বাংলাদেশ এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে।

হাথুরুসিংহে আসছেন জেনে সংবাদ কর্মীরা আগে থেকেই জমা হয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে। বিমানবন্দর ত্যাগ করার আগে তাদের দেখতে পেয়ে হাত নেড়ে নিজের আগমনী বার্তা দেন হাথুরাসিংহে। ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে পৌঁছেছেন হাথুরুসিংহে

আপডেট সময় : ১২:৩৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩