ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা শীর্ষস্থানীয় তুর্কি সংস্থার

  • আপডেট সময় : ১১:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী কেওসি হোল্ডিংস বিশ্বব্যাপী তাদের কারখানাগুলোতে পণ্য রপ্তানির লক্ষ্যে বাংলাদেশে একটি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ এখানে একথা জানান।

৬০ বিলিয়ন ডলারের তুর্কি কোম্পানির টেকসই ইউনিটের সভাপতি ফাতিহ কামাল এবিক্লিওগ্লু ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এই পরিকল্পনার ঘোষণা দেন।

এসময় তিনি একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে ফাতিহ বলেন, বেশ কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর কোম্পানিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন কারখানা স্থাপন করেছে।

দেশে ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে আছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে।’

অধ্যাপক ইউনূস বাংলাদেশে উৎপাদন খাতে তুরস্কের আরও বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।

প্রধান উপদেষ্টা বলেন, ‘তুরস্ক, ইউরোপ ও সারা বিশ্বে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশে কারখানা স্থাপন করুন।’

তিনি বলেন, বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন ও উৎপাদন কেন্দ্র হতে পারে। ‘এটি সহজেই একটি সামগ্রিক বিনিয়োগ কেন্দ্র হতে পারে।’

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও সভায় উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা শীর্ষস্থানীয় তুর্কি সংস্থার

আপডেট সময় : ১১:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫