ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যরে মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

  • আপডেট সময় : ০১:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ দীর্ঘদিন যাবৎ শান্তি ও সৌহার্দ্যরে মধ্যে বসবাস করে আসছে।

তিনি আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার সিদ্ধেশ্বরীস্থ বেইলি রোডে সিদ্ধেশ্বরী শ্রী শ্রী কালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারীদের উদ্দেশ্য এ কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উৎসবের সঙ্গে পালন করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্রের কাছে সকলেই সমান।

সমাজে কিছু দুষ্কৃতিকারী থাকে উল্লেখ করে তিনি বলেন, অনেকে আশঙ্কা করেছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন করা যাবে কিনা । এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কোন অসুবিধা হচ্ছে না। দুর্গাপূজা সুন্দরভাবে পালন করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, যদি আমরা সম্প্রীতি ও সংহতি ধরে রাখতে পারি, তাহলে দুষ্কৃতিকারীরা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না।

অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি নিবাস চন্দ্র মাঝি, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র, উদযাপন পরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান তপন মজুমদার ও সাবেক সাধারণ সম্পাদক প্রমিতা সরকার উপস্থিত ছিলেন।
পরে, উপদেষ্টা দু:স্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যরে মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪