ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

  • আপডেট সময় : ০৯:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠেই নামা হলো না বাংলাদেশের। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বুধবার (১৯ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ব্রিসবেনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

অ্যালান বোর্ডার ফিল্ডে প্রস্তুতি ম্যাচটি ছিল বাজে সময়ের মাঝে দিয়ে যাওয়া বাংলাদেশ দলের বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার শেষ সুযোগ। অনেকে ম্যাচটিকে টানা ব্যর্থতায় হাবুডুবু খাওয়া দলটিরর উঠে দাঁড়ানোর শেষ সুযোগও বলছেন। সেরা কম্বিনেশন খুঁজে পেতে, একাদশ গুছিয়ে আনতে এই ম্যাচটি ছিল নিঃসন্দেহে বিকল্পহীন।

ম্যাচ পরিত্যক্তের ফলে তবে ভাগ্যের কাছে হেরে আফগানদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হারের স্মৃতি নিয়েই বিশ্বকাপের মূল মিশন শুরু করতে হচ্ছে টাইগারদের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

আপডেট সময় : ০৯:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২