ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশ-ভারত আজ মাঠে নামছে

  • আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • / 553
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে। এখানেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। তাই এই প্রস্তুতি ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে।

১ জুন থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে নির্ধারিত দুটি প্রস্তুতিমূলক ম্যাচের মধ্যে ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে তারা। ওই ম্যাচে পাকিস্তানের কাছে ২ উইকেটে হারে বাংলাদেশ।

পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে এই দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে রানার্স-আপ হওয়ার পর এমনটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ দু’টি খুবই গুরুত্বপূর্ণ। এখানকার (আয়ারল্যান্ড) চেয়ে ইংল্যান্ডের উইকেট সম্পূর্ণ ভিন্ন। তবে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব (উইকেটের ব্যাপারে)। সুতরাং প্রস্তুতি ম্যাচ দুটিও আমাদের জন্য বড় ম্যাচ।’

আগামী ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর পর আগামী ৫ ও ৯ জুন ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, ও মোহাম্মদ সামি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারত আজ মাঠে নামছে

আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭