ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বাংলাদেশ-ভারত সিরিজ : ছিটকে গেলেন শামি!

  • আপডেট সময় : ১১:২১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি। তারকা পেসারকে টেস্ট সিরিজে পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

হাতের চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামতে পারবেন না শামি, এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের। টি-২০ বিশ্বকাপের পরে বাংলাদেশের সফরের প্রস্তুতির সময় শামি চোট পান বলে খবর।

২০১৫ সালের পর এই প্রথম বাংলাদেশে খেলতে আসছে ভারত। শক্তিশালী বহর নিয়েই বাংলাদেশে এসেছে তারা। আছে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররাও। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

সিরিজটা শুরু হবে ওয়ানডে ক্রিকেট দিয়ে। হোম অব ক্রিকেট মিরপুরের উইকেটে প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর ২০২২। এরপর ‍দু‘দল চলে যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। সেখানেই ১৪ থেকে ১৮ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারত সিরিজ : ছিটকে গেলেন শামি!

আপডেট সময় : ১১:২১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২