ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বাংলাদেশ-ভারত: হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের

  • আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে বল হাতে দাপট দেখালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার বোলিং নৈপুন্যে প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে স্বাগতিক ভারত। ৭ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন হাসান।
এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ১৪ রান তুলেছিলেন ভারতের দুই ওপেনার যশ^সী জয়সওয়াল ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। ষষ্ঠ ওভারে প্রথম বলে হাসানের অফ-স্টাম্পের বলে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে শান্তকে ক্যাচ দেন ১টি চারে ১৯ বলে ৬ রান করা রোহিত।
তিন নম্বরে ব্যাট হাতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ৮ বল খেলা শুভমান গিল। হাসানের লেগ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন গিল।
গিলের বিদায়ে ক্রিজে এসে সুবিধা করতে পারেননি ভারতের বিরাট কোহলি। হাসানের অফ-স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ৬ বলে ৬ রান করে উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দিয়ে বিদায় নেন কাহলি।
হাসানের পেস তোপে দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত।
এ অবস্থায় শক্ত হাতে হাল ধরেন ওপেনার জয়সওয়াল ও ২১ মাস পর টেস্ট খেলতে নামা ঋসভ পান্ত। ৮৩ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন তারা। ৬টি চারে জয়সওয়াল ৩৭ এবং ৫টি বাউন্ডারিতে পান্ত ৩৩ রানে অপরাজিত আছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারত: হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের

আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪