ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পুঁথি পাঠ, লালন সঙ্গীত, নৃত্য ও ঢাকের তালে বর্ষবরণ

  • আপডেট সময় : ১১:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাঙালির প্রাণের বৈশাখ, বরণে পুঁথি পাঠ, লালন সঙ্গীত, নৃত্য ও ঢাকের তালে বর্ষবরণ উদযাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ একাডেমির আয়োজনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে লোক সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বর্ষবরণের আলোচনায় প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
আলোচনায় বক্তারা বলেন, বাঙালির চেতনাবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এর নানামুখী আচার অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখের ঐতিহ্য তুলে ধরতে হবে। বাঙালির অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ নানা রঙে, নানা রুপে কল্যাণ হয়ে ফিরে আসুক সকলের মাঝে।
সংক্ষিপ্ত আলোচনা পর্বের পর শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। শুরুতেই পরিবেশিত হয় সমবেত সঙ্গীত ”তুমি নির্মল করো, মঙ্গল করে”, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দল। পরিচালনায় ছিলেন মুহাম্মদ আনিসুর রহমান।
এরপর সমবেত “নৃত্য এসো হে বৈশাখ এসো এসো” পরিবেশন করে স্পন্দন নৃত্যদল, নৃত্য পরিচালনা করেছেন অনিক বোস। একাডেমির নৃত্যশিল্পী এস কে জাহিদ এর পরিচালনায় সমবেত ঢাক নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল। এরই ধারাবাহিকতায় একাডেমির বিশেষ পরিবেশনা কালচারাল হেরিটেজ অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন খন্দকার ফরহানা রহমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য “আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী”, পরিচালনা করেন এস কে জাহিদ। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দল পরিবেশন করে সমবেত সঙ্গীত “এসো হে বৈশাখ এসো, এসো,” অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তামান্না তিথী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পুঁথি পাঠ, লালন সঙ্গীত, নৃত্য ও ঢাকের তালে বর্ষবরণ

আপডেট সময় : ১১:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪