সংবাদ শিরোনাম ::
বাগেরহাট আ’লীগ নেতা সিদ্দিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আপডেট সময় : ০৩:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / 131
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম. আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডিসংবাদ/এএইচএস























