ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বাজেটে সমস্যা থাকলে সমাধান হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার তিনি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, সব থেকে বড় বাজেট চার লক্ষ ২৬৬ কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। এত বড় বাজেট আর কখনও কেউ দেয়নি।

বাজেট পেশ করা হয়েছে পার্লামেন্টে আলোচনা হবে। হয়ত কারও কিছু সমস্যা থাকতে পারে। নিশ্চয় তা আমরা দেখব, সমাধান করব।

গত বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মন্ত্রিসভায় অনুমোদিত এই বাজেট নিয়ে সংসদে আলোচনা হবে, নতুন অর্থবছর শুরুর আগে আগামী ২৯ জুন তা পাস হবে।

ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্ক বাড়ানোসহ প্রস্তাবিত বাজেটের কিছু বিষয় নিয়ে সমালোচনা উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাজেটে সমস্যা থাকলে সমাধান হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭