ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

বাড়ি নেই মোদির

  • আপডেট সময় : ১১:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমার নিজের নামে কোনো বাড়ি নেই কিন্তু দেশের লাখ লাখ নারী ঘর পেয়েছেন।’

বুধবার গুজরাটে অনুষ্ঠিত নির্বাচনি এক প্রচারণা সভায় এ দাবি করেন মোদি। এ সময় সরকারি আবাস প্রকল্পের আওতায় থাকা নারীদের ‘লাখপতি দিদি’ বলেও সম্বোধন করেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে এদিন গুজরাটের এক সমাবেশ থেকে মোদি বলেন, ‘আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি। আমি জানি- গরিব মানুষরা প্রতিদিন কত সমস্যার সম্মুখীন হন। আমি সব সময় চেষ্টা করি সমস্যার সমাধান করার। আজকে আমি সন্তুষ্ট, কারণ আমার সরকার গোটা দেশজুড়ে কোটি কোটি গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে। আগের সরকারের মতো আমাদের কাছে একটা বাড়ি মানে কোনো সংখ্যা নয়। আমরা একজনের জন্য ঘর তৈরি করে দরিদ্রদের মর্যাদা দেয়ার লক্ষ্যে কাজ করি।’

এরপর ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উপজাতি সম্প্রদায়ের চাহিদা অনুযায়ী প্রত্যেককে ঘর বানিয়ে দিয়েছি। কোনো তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা ছাড়াই। এর মধ্যে লাখ লাখ বাড়ি নারীদের নামে নথিভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত আমার নামে কোনো বাড়ি নেই। কিন্তু আমাদের সরকার লাখ লাখ মেয়েদের বাড়ির মালিক বানিয়েছে।’

তিনি আরো বলেন, ‘কোটি কোটি উপজাতি, তফসিলি জাতি এবং অনগ্রসর সম্প্রদায়ের মেয়েরা সরকারি এই প্রকল্পের আওতায় এসে লাখপতি দিদি হয়েছেন। কারণ তাদের নামে নথিভুক্ত বাড়িগুলোর মূল্য দেড় থেকে দুই লাখ।’

এই মুহূর্তে ‘ভাইব্র্যান্ট গুজরাট’ কর্মসূচির ২০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে গুজরাটে রয়েছেন মোদি। এদিনের সমাবেশের পাশাপাশি দিনভর তিনি ঘুরেছেন সায়েন্স সিটিতে। সেখানকার বেশকিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন মোদি। তাতে দেখা গিয়েছে রোবটিক্স গ্যালারির নানা খণ্ডচিত্র। গুজরাটের সায়েন্স সিটিতে এই রোবটিক্স গ্যালারি নতুন সংযোজন। সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড়ি নেই মোদির

আপডেট সময় : ১১:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩