ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

বাথটাবে মিলল সঙ্গীতশিল্পীর মরদেহ

  • আপডেট সময় : ১২:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন গায়ক ও অভিনেতা অ্যারন কার্টারের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। অ্যারনের মুখপাত্র মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং কী কারণে ঘটেছে এখন তার অনুসন্ধান চলছে বলে জানানো হয়েছে।

অ্যারন ‌‘ব্যাকস্ট্রিট বয়েস’ খ্যাত তারকা নিকের ছোট ভাই। ব্যাকস্ট্রিট ভয়েসের সঙ্গে যুক্ত ছিলেন অ্যারনও। পাশাপাশি সঙ্গীতভুবনে তার নিজের আলাদা করে পরিচিতিও ছিল। সাত বছরেই সঙ্গীতজগতে আত্মপ্রকাশ করেন অ্যারন। নয় বছর তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।

টিএমজেডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার সকালে ক্যালিফোর্নিয়ায় ল্যানকাস্টারে নিজ বাড়ির বাথটাবে পাওয়া গিয়েছিল অ্যারনের মরদেহ।
অ্যারন ও তার বাগদত্তা মেলানি মার্টিনের একটি সন্তান আছে। গত বছর তাদের সন্তান জন্মগ্রহণ করে। মেলানি মার্টিন বলেছেন, ‘আমি অ্যারনকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছি। বাবাকে ছাড়াই এখন সন্তানকে বড় করতে হবে। দুর্ভাগ্যজনক বাস্তবতা এখনো মেনে নিতে পারছি না’।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাথটাবে মিলল সঙ্গীতশিল্পীর মরদেহ

আপডেট সময় : ১২:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২