ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বাবর আজমকে ওপেনিং থেকে সরে যেতে বললেন আফ্রিদি

  • আপডেট সময় : ০৬:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব থেকে সফল দল বলা যায় পাকিস্তানকে। আট আসরের ছয়বারই সেমিফাইনালে খেলেছে দলটি। এবারো বাবর আজমের নেতৃত্বে খাদের কিনারে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

তবে এবারের আসরের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ভারতের পর জিম্বাবুয়ের বিপক্ষেও হারতে হয়েছে তাদের। তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে পা রেখেছে দলটি। তবুও দলের পারফরম্যান্সে খুশী নন পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। সেই দলে নাম লেখালেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

শহিদ আফ্রিদি এক টুইটবার্তায় বলেন, পাকিস্তানের একাদশে পরিবর্তন আনতে। ওপেনিং জুটিতে পরিবর্তন চান এই অলরাউন্ডার। অবশ্য তার কারণও আছে। এখন পর্যন্ত বিশ্বকাপে সুপার ফ্লপ পাকিস্তানের উদ্বোধনী জুটি। রিজওয়ান খানিকটা পারলেও পরিপূর্ণ ব্যর্থ অধিনায়ক বাবর আজম। তাই বাবর আজমকে ওপেনিং থেকে সরিয়ে দিতে চান শহিদ আফ্রিদি।

আফ্রিদি লেখেন, ‘বাবর আজম, আমাদের শুরুতে ফায়ার পাওয়ার দরকার। হারিস ও শাদাবের মতো যারা পরিষ্কার ইনটেন্ট দেখাচ্ছে তাদের মতো। দয়া করে হারিসকে রিজওয়ানের সাথে ওপেন করতে দাও। নিজে ওয়ান ডাউনে নামো, এরপর সেরা হিটারদের নামাও। ম্যাচ জিততে তোমার অনমনীয় হতে হবে এবং ব্যাটিং লাইন ব্যালেন্স করতে ফ্লেক্সিবল হতে হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবর আজমকে ওপেনিং থেকে সরে যেতে বললেন আফ্রিদি

আপডেট সময় : ০৬:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২