বাবা হারালেন শিবা শানু
- আপডেট সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / 171
বিনোদন প্রতিবেদক
শক্তিমান অভিনেতা শিবা শানুর বাবা চৌধুরী মুশতাক আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ মে) সকালে এই অভিনেতার বাবা নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই শিবা শানুর বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।
জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে নিজ বাসায় মারা যান চৌধুরী মুশতাক আলী। পরে তাকে বাদ যোহর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
এদিকে শক্তিমান অভিনেতা শিবা সানুর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ মোশন পিকচার এক্সিবিউটর এসোসিয়েশন (প্রদর্শক সমিতি)।
চৌধুরী মুশতাক আলী দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
অভিনেতা শিবা শানু প্রায় ২৫ বছর ধরে অভিনয় করছেন। ১৫ বছরের বেশি সময় ধরে তিনি ভিলেন হিসেবে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন। এরমধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক ওরা ৭ জন সিনেমায় সেক্টর কমান্ডার খালেদ মোশারফের ভূমিকায় অনবদ্য অভিনয় করেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার কয়েকটি নতুন সিনেমা।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা করেন শিবা শানু। তবে তার ক্যারিয়ারের সোনালি সময় আসে ২০০১ সাল থেকে।
বিডিসংভাদ/আতে


























