ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

বার্সাকে শেষ আটে নিলেন ওসমান ডেম্বেলে

  • আপডেট সময় : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
  • / 332

ওসমান ডেম্বেলে

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  ওসমান ডেম্বেলের জোড়া গোল ও মেসির এক গোলে ভর করে কোপা ডেল রে’র শেষ আটে পা রাখলো বার্সেলোনা। ঘরের মাঠে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে এগিয়ে থাকায় বার্সা এই সুযোগ পেল। প্রথম ম্যাচে লেভান্তের মাঠে তারা হেরেছিল ২-১ ব্যবধানে।

ম্যাচজুড়েই দাপুটে ফুটবল খেলেছে বার্সেলোনা। ৩০ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। ফরাসি ফরোয়ার্ড ওসমান ডেম্বেলেকে আটকে রাখতে পারেননি লেভান্তে গোলরক্ষক। লেভান্তের ডিফেন্ডারদের ভুলে পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে যান ডেম্বেলে। কোন ভুল করেননি লক্ষ্যভেদ করতে। আর এর একমিনিট পরই দ্বিতীয় গোল করেন তিনি।

লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে গোলমুখে শট নেয়ার চেষ্টা করেন তিনি; কিন্তু ঠিকভাবে শট করতে না পারায় গোলরক্ষকের আয়ত্ত্বেই ছিলো বলটি। তবে গোলরক্ষকের পায়ে লেগেই বল ঢুকে যায় জালে। বার্সেলোনা পেয়ে ব্যবধান বাড়ানো।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গোল আসে মেসির পা থেকে।এটির সহযোগিতা করেছেন ডেম্বেলে। বার্সেলোনার পাশাপাশি স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার শেষ আটে ওঠা অন্য দলগুলো হলো রিয়াল মাদ্রিদ, গেতাফে, রিয়াল বেতিস, সেভিয়া, ভ্যালেন্সিয়া, জিরোনা ও এস্পানিওল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বার্সাকে শেষ আটে নিলেন ওসমান ডেম্বেলে

আপডেট সময় : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯