ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

  • আপডেট সময় : ০২:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 18
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২০২৬/২৭ মৌসুমের জন্য ধারে আয়াক্সে যোগ দিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। মঙ্গলবার এই দলবদরের ঘোষণা দেওয়া হয়। “আয়াক্স বার্সেলোনা ও মার্ক টের স্টেগেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে,” এক বিবৃতিতে জানিয়েছে ডাচ ক্লাবটি।

৩৪ বছর বয়সী টার স্টেগান ২০১৪ সাল থেকে বার্সেলোনায় আছেন। তবে গুরুতর চোটের কারণে গত দুই মৌসুমের বড় একটি অংশ তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।

বার্সেলোনার এক নম্বর গোলরক্ষক হিসেবে হুয়ান গার্সিয়া জায়গা পাকা করে নেওয়ায় জানুয়ারিতে টার স্টেগানকে ধারে জিরোনায় পাঠিয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু ফেব্রুয়ারিতে জিরোনার হয়ে দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। ফলে পুরো মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।

জার্মানি জাতীয় দলের এই গোলরক্ষককে বিশ্বকাপের জন্য দেশটির দলে রাখা হয়নি।

বার্সেলোনার হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ ও সাতটি লা লিগা শিরোপা জেতা টার স্টেগানের সঙ্গে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

আপডেট সময় : ০২:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬