ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাসস-এ ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১১:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ‘ইনোভেশন শোকেসিং’ শীর্ষক দিনব্যাপী একটি প্রদর্শনী আজ প্রতিষ্ঠানের প্রধান র্কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাসস ইনোভেশন টিম আয়োজিত এই প্রদর্শনীটি বাংলাদেশ সরকারের ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেশন অ্যাকশন প্ল্যান ২০২৩-২০২৪ এর অধীনে সুবিধাভোগীদের সেবা সহজতর করার জন্য চালু করা হয়েছিল।
বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট মাহবুবুল কবির সিদ্দিকী উদ্ভাবন ধারণার পর্যালোচনাকারী হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
বাসসের প্রধান সম্পাদক তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্ভাবন সুবিধাভোগীদের কষ্ট লাঘব করবে, সেবার মান বৃদ্ধির পাশাপাশি মানুষের দুর্ভোগ কমাবে।
তিনি বাড়তি ব্যবস্থা বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দেন, যা সংস্থা এবং জনগণের মধ্যে একটি শক্তিশালী মেলবন্ধন তৈরি করবে।
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন বাসস-এর প্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) সমীর কান্তি বড়ুয়া, চিফ রিপোর্টার তারেক আল নাসের, চিফ ইনোভেশন অফিসার মো. তানজিম আনোয়ার, হেড অব প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট মোহাম্মদ আলী খান।
অনুষ্ঠানে, জাতীয় বার্তা সংস্থার উদ্ভাবন দল তাদের তিনটি উদ্ভাবনী ধারণা, ডিজিটাইজড পরিষেবাগুলো প্রদর্শন করে।
পরে, সিদ্দিকী ‘প্রেস রিলিজ সাবমিশন সিস্টেম’কে বাসস-এর ২০২৩-২০২৪ উদ্ভাবন প্রদর্শনের সেরা ডিজিটাইজড পরিষেবা হিসাবে ঘোষণা করেন। এছাড়া অন্যান্য প্রদর্শিত পরিষেবাগুলো হচ্ছে ‘রিয়েল টাইম নিউজ নোটিফিকেশন সিস্টেম’ ও ‘গ্রুপ মেইল সাবমিশন সিস্টেম’।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসস-এ ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪