সংবাদ শিরোনাম ::
বাসে ২০২৩ সালে অগ্নিসংযোগের ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার : বাংলাফ্যাক্ট
- আপডেট সময় : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 180
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বাসে ২০২৩ সালে অগ্নিসংযোগের ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচারের বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় যে ২০২৩ সালে বাসে অগ্নিসংযোগের ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট জানায়, ‘বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বিএনপির ডাকা অবরোধের সময় রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার ভিডিও এটি। একে সাম্প্রতিক বলে প্রচার করা হয়েছে।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
বিডিসংবাদ/এএইচএস
























