ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

বাস্কেটবলে নৌবাহিনী চ্যাম্পিয়ন

  • আপডেট সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বাস্কেটবলে (পুরুষ) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫৭-৫২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জেতে নৌবাহিনী।

প্রথম কোয়ার্টারে দুরন্ত ছিল বাংলাদেশ সেনাবাহিনী। দলটি এগিয়ে ছিল ২১-৯ পয়েন্টে। তবে এরপর বাকি তিন কোয়ার্টারেই দাপট দেখায় বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর হয়ে সর্বোচ্চ স্কোর করেন শোয়েব, ২২ পয়েন্ট। মিথুন করেন ১৩ পয়েন্ট। সেনাবাহিনীর হয়ে তনু করেন সর্বোচ্চ ২২ পয়েন্ট। ১০ পয়েন্ট করেন বরকত।

ফাইনাল শেষে নৌবাহিনী, সেনাবাহিনী, রাজশাহী জেলার (চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান) খেলোয়াড়দের পদক ও সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি এবং সাবেক সাংসদ ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এ কে সরকার, যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ, কোষাধ্যক্ষ ওয়াসিফ আলীসহ ফেডারেশনের কর্মকর্তাগণ।

গত ৪ এপ্রিল থেকে ১২ দলের অংশগ্রহণে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। পাঁচ দিনের লড়াইয়ে শেষ স্বর্ণপদক জেতে নৌবাহিনী। সেনাবাহিনী জেতে রৌপ্য। বিমান বাহিনীকে হারিয়ে ব্রোঞ্জ জেতে রাজশাহী জেলা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাস্কেটবলে নৌবাহিনী চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১