ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাড়ানো হবে ক্রিকেটারদের বেতন

  • আপডেট সময় : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্কঃমাত্র কয়েকদিন আগেই ক্লাব থেকে আর বিসিবি থেকে পাওয়া পারিশ্রমিক নিয়ে তুলনা করেছেন মুশফিকুর রহীম। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ক্রিকেটারদের বেতন-বোনাস বাড়ার বিষয়টি। আবার ক্রিকেটাররাও এ নিয়ে কথা বলেছেন বিসিবি কর্মকর্তাদের সঙ্গে। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, ক্রিকেটারদের বেতন বাড়ছে এটা ঠিক। তবে তা, ২০ থেকে ৩০ ভাগ।

কেউ কেউ বলছিলেন, ক্রিকেটারদের পারিশ্রমিক দ্বিগুণ-কিংবা তিনগুণও হতে পারে। আকরাম খান নিশ্চিত করে কিছু জানাননি যে কত বেতন বাড়বে। জানালেন বোর্ড মিটিংয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবুও কিছুটা ইঙ্গিত দিয়েছেন আকরাম খান। তিনি মুখ ফুটে কিছু না বললেও, ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ২০ থেকে ৩০ ভাগ বেতন বাড়ছে ক্রিকেটারদের।

আগামী ২২ এপ্রিল বিসিবির কার্যনির্বাহী বোর্ডের সভা। ওই সভাতেই ক্রিকেটারদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিলেন আকরাম খান। তিনি বলেছেন, ‘বোর্ড মিটিংয়ে নিশ্চিত বেতন বাড়ছে। তবে কত বাড়ছে এখন বলা যাচ্ছে না। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। আমার মতে, অবশ্যই ক্রিকেটারদের বেতন বাড়া উচিৎ।’

বোর্ডের সঙ্গে চুক্তিভূক্ত ক্রিকেটা রয়েছে চার ক্যাটাগরিরতে। এই চার ক্যাটাগরির মধ্যে ‘এ প্লাসে’ থাকা টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম এবং ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পাচ্ছেন সর্বোচ্চ বেতন। এছাড়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দেড় লাখ টাকা। ওয়ানডেতে এক লাখ ও টি-টোয়েন্টিতে ৭৫ হাজার টাকা করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড়ানো হবে ক্রিকেটারদের বেতন

আপডেট সময় : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭