ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ

বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট সময় : ০২:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 70
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে জরুরি বৈঠকের পর কমিশন বৃদ্ধির দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ী সমিতি।

আজ বৃহস্পতিবার বিকেলে বিইআরসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, এলপিজি ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির দাবির বিষয়ে কমিশন একমত হয়েছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের অন্যান্য দাবির বিষয়েও কমিশন সরকারের সঙ্গে আলোচনা করবে।

এর আগে বুধবার রাতে ব্যবসায়ীরা সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয়।

এলপিজি ব্যবসায়ীরা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় : ০২:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬