ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়েটে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের দায়ে পাঁচ শিক্ষকসহ বরখাস্ত ৭ তাহসিফের মৃত্যুর কারণ অজানা, মাঝেমধ্যে আশঙ্কার কথা বলতেন বাবা মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ

বিএনপির সংগ্রাম হলো মানুষকে হত্যা ও অর্থনীতিকে ধ্বংস করা: নাছিম

  • আপডেট সময় : ১১:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি। তাদের সংগ্রাম হলো মানুষকে হত্যা ও অর্থনীতিকে ধ্বংস করা।
আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহা উদ্দিন নাছিম বলেন, বিএনপি নেতা মঈন খান বলেছেন যে, তারা নাকি দেশের স্বাধীনতা ও রক্ষার জন্য সংগ্রাম করছে। তাদের সংগ্রাম হলো মানুষকে হত্যা করা। দেশের অর্থনীতিকে ধ্বংস করা। এরা ১৭ কোটি মানুষের স্বার্থকে তাদের পকেটে বন্দী করতে চায়। আমাদের জাতীয় চরিত্র অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ যা তারা ধ্বংস করতে চায়।
তিনি বলেন, আমাদের শহীদ মিনারের পবিত্রতা যারা নষ্ট করবে তাদের কিভাবে শিক্ষা দিতে হয় আওয়ামী লীগ তা জানে। এরাই দেশকে ধ্বংস করার জন্য প্রভুদের কাছে বারবার ধর্না দিয়েছিল। এরা আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। এরাই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। এরাই দেশে সামরিক শাসন সৃষ্টি করে গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করে আমাদের সংবিধানকে অপবিত্র করেছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির সংগ্রাম হলো মানুষকে হত্যা ও অর্থনীতিকে ধ্বংস করা: নাছিম

আপডেট সময় : ১১:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪