ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই খুলনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট সময় : ১১:৪৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

খুলনা নগরীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষ হওয়ার পরপরই পরিবহন মালিক-শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছেন।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, বেশ কয়েকটি দাবিতে ধর্মঘট ডাকা মালিক সমিতির পরামর্শে পরিবহন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।

এর আগে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি তাদের বিভিন্ন দাবি আদায়ে শুক্রবার সকাল থেকে দু’দিনের ধর্মঘটের ঘোষণা দেন।

এদিকে, বাংলাদেশ লঞ্চ শ্রমিক সমিতির খুলনা শাখা নগরীতে তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দেন তারা।

তবে শুক্রবার রাতে মালিক-শ্রমিকদের মধ্যে বৈঠকে ৩০ অক্টোবরের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এ সিদ্ধান্তের পর সন্ধ্যায় লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।

রূপসা ঘাট মাঝি সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বেপারী জানান, সন্ধ্যায় স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকে তারা তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

এখন সেবা স্বাভাবিক রয়েছে জানিয়ে শাহাদাত জানান, আশ্বাসের পর সন্ধ্যায় রূপসা ঘাট থেকে ট্রলার চলাচল শুরু হয়েছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই খুলনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় : ১১:৪৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২