ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের মালিকানা জনগণের হাতেই আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, বিএনপি রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না।

রোববার বিকেলে সংসদ ভবনে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘দেশের মালিকানা জনগণের কাছ থেকে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে-প্রাণে, চিন্তায় ও চেতনায় বিশ্বাস করে দেশের মালিকানা জনগণের। এ মালিকানা জনগণের হাতেই আছে।

বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তাদের শাসনামলে দুর্নীতি ও লুটপাটকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো। নিজ দলে গণতন্ত্র না থাকলে সরকার পরিচালনায় কিভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে জোর প্রয়াস অব্যাহত রেখেছে।

তিনি বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের খই ফোটালেও রাজনৈতিক দল হিসেবে তারা গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা ছাড়া আর কোনো ভূমিকা রাখতে পারেনি।

এদেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির একচ্ছত্র চর্চা বিএনপিই করে যাচ্ছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালেহ নাসের আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সাক্ষাতকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যশোর-খুলনা ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করেন।

এ সময় সৌদি আরবের পরিবহন মন্ত্রী এসব প্রকল্পে অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১