ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ ঢাকার

  • আপডেট সময় : ১০:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক বাংলাদেশী কিশোরীকে হত্যায় আজ ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার স্বর্ণা দাস নামে ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরীকে গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনে প্রতিবাদপত্রটি পাঠিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিবাদপত্রে ঢাকা এ ধরনের নির্মম হত্যাকর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে সীমান্ত হত্যাকান্ডের মতো ঘটনা অনাকাক্সিক্ষত, অযৌক্তিক এবং এই ধরনের কর্মকান্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ-ভারত যৌথ নির্দেশিকা, ১৯৭৫-এর বিধানের লঙ্ঘন।
এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকান্ডের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ ঢাকার

আপডেট সময় : ১০:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪