ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

বিচারব্যবস্থা সংস্কার নিয়ে ইতালিতে গণভোট শুরু

  • আপডেট সময় : ১০:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 55
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইতালিতে বিচারব্যবস্থা সংস্কারের বিষয়ে দুই দিনব্যাপী গণভোট আজ রোববার থেকে শুরু হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দাবি করেন, এই সংস্কারের মাধ্যমে বিচারব্যবস্থা আরও স্বাধীন ও কার্যকর হবে। তবে সমালোচকদের মতে, এতে বিচার বিভাগের স্বাধীনতা হ্রাস পেতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই গণভোট শুধু সংস্কার প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মেলোনির জনপ্রিয়তা ও নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে।

মেলোনির সরকার বিচারক ও প্রসিকিউটরের কার্যক্রম আলাদা করার পাশাপাশি তাদের নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থায় পরিবর্তন আনতে সংবিধান সংশোধনের পরিকল্পনা করেছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, এই পরিকল্পনা বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং ইতালির দীর্ঘদিনের জীর্ণ ও অকার্যকর বিচারব্যবস্থার কার্যকারিতা বাড়াতে অত্যন্ত প্রয়োজনীয়।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই সংস্কারের ফলে বিচারব্যবস্থা হবে আরও আধুনিক, মেধাভিত্তিক, স্বায়ত্তশাসিত, জবাবদিহিমূলক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত যা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তবে সমালোচকরা বলছেন, এটি মূলত রাজনৈতিক ক্ষমতা দখলের একটি উদ্যোগ। তাদের মতে, এই সংস্কার দীর্ঘদিন ধরে চলা মামলার জট ও কারাগারে অতিরিক্ত বন্দির চাপের মতো বাস্তব সমস্যার সমাধান করছে না।

মধ্য-বামপন্থী ডেমোক্রেটিক পার্টির নেত্রী এলি শ্লাইন বলেন, প্রস্তাবটি দুর্বলভাবে প্রণয়ন করা হয়েছে এবং এটি বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করবে।

ইতালিতে জনমত জরিপে দেখা যাচ্ছে, গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’- দুই পক্ষই প্রায় সমান অবস্থানে রয়েছে।

গণভোটে ‘না’ জয়ী হলে তা মেলোনির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হবে। তিনি ২০২২ সালের অক্টোবর থেকে একটি স্থিতিশীল জোট সরকার পরিচালনা করে আসছেন।

মেলোনি স্পষ্ট করে বলেছেন, ভোটে পরাজিত হলেও তিনি পদত্যাগের কথা ভাবছেন না।

আগামীকাল সোমবার (গ্রিনিচ মান সময় ১৪০০টায়) ভোটগ্রহণ শেষ হবে এবং একই দিন প্রাথমিক ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচারব্যবস্থা সংস্কার নিয়ে ইতালিতে গণভোট শুরু

আপডেট সময় : ১০:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬