ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না : আসিফ নজরুল

  • আপডেট সময় : ১১:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 109
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কোন ধরনের ‘মব জাস্টিস’ বা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না বলে সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সরকার তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে এবং বিচার নিশ্চিত করবে।
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই কোন রকম মব জাস্টিস, আইন নিজের হাতে আইন তুলে নেওয়া, গণপিটুনি বা বিচার বহির্ভূত-হত্যাকাণ্ড কোনোভাবে গ্রহণ করা হবে না। এগুলো যদি ঘটে আপনাদের নিশ্চিত করতে পারি সরকার তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে এবং বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।’
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের লক্ষ্যে গঠিত ৬ সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা একথা বলেন।
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ব্যক্তির নিহত হওয়ার ঘটনা ইঙ্গিত করে আসিফ নজরুল বলেন, যে মব জাস্টিসের ঘটনা দেখেছি, তা আমাদের সবাইকে মর্মাহত করেছে। কষ্ট দিয়েছে। আমরা তাৎক্ষণিক এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।’
তিনি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা এড়ানোর জন্য যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা তা নেবো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না : আসিফ নজরুল

আপডেট সময় : ১১:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪