ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর

বিচার বিভাগের মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করেছে সরকার : মওদুদ

  • আপডেট সময় : ১১:২১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • / 577
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ সরকার বিচার বিভাগের মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘গতকাল (শুক্রবার রাতে) প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণ হয়েছে, তিনি কখনো অসুস্থ ছিলেন না। প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সরকার অপমানিত করেছে। বিচার বিভাগের মর্যাদা ও সুনাম সরকার ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে এর প্রতিক্রিয়া হবে গভীর।’

তিনি বলেন, ‘একটি রায়কে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া হলো তাতে বোঝা যায় এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনে বিশ্বাস করে না।’

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে প্রধান বিচারপতির দেওয়া লিখিত বিবৃতির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান বিচারপতি লিখিত যে বিবৃতি দিয়ে গেছেন, তাতে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি অনেক সত্য কথা বলে গেছেন।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি বিব্রত হওয়ার কারণে বিদেশ চলে গেছেন, যা চমৎকার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

প্রসঙ্গত, শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লিখিত এক বিবৃতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ, তবে একটি রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সমালোচনায় তিনি ‘বিব্রত’।

বিবৃতিতে বলা হয়, ‘আমার দৃঢ় বিশ্বাস, সরকারের একটি মহল আমার রায়কে ভুল ব্যাখ্যা প্রদান করে পরিবেশন করায় মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন, যা অচিরেই দূরীভূত হবে বলে আমার বিশ্বাস।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচার বিভাগের মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করেছে সরকার : মওদুদ

আপডেট সময় : ১১:২১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭