ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়ের ব্যাটে শতক, আবাহনীর ছয়ে ছয়

  • আপডেট সময় : ০১:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবারো বিজয়ের ব্যাটে রানের ফোয়ারা, ধরে রেখেছে আবাহনী জয়ের ধারা। লিস্ট-এ ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি হাঁকানোর দিনে বিজয় দলকে জিতিয়েছেন ৫৪ রানে। সুবাদে এবারের আসরে ছয় ম্যাচ খেলে সব ক’টিতেই জয়ের স্বাদ পেয়েছে আকাশী-নীলরা, আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম এনে দেন উড়ন্ত সূচনা। দলীয় ৩০তম ওভারে ১৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে নাইম শেখ ৫৭ রানে বিদায় নিলে। ৪০ ওভার শেষে আবাহনী পাড়ি দেয় ২০০ রানের মাইলফলক, মাঝে বিদায় নেন জাকের আলি (১৩)।

২০০ রান পেরোতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আকাশী-নীলরা। আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সমান ২১ ও ধানিশ আজিজ আউট হন ৬ রান করে। বিদায় নেন বিজয়ও, তবে ততক্ষণে ছুঁয়ে ফেলেছেন তিন অংকের ঘর। ১২৬ বলে ৭ চার ৪ ছক্কায় ১০৭ রান করেন তিনি।

তার শতকে ভর করে ৬ উইকেটে ২৬৬ রানের সংগ্রহ পায় আবাহনী। শেষদিকে সাইফুদ্দীনের ১৪ বলে ১৮ ও তানজিম হাসান ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।

২৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা লিওপার্ডস। ওপেনার জসিম উদ্দীন বিদায় নেন ১৮ বলে ৮ করে। তিনে নামা জাকিরুল আহমেদের ব্যাট থেকে আসে ১০ রান, সমানসংখ্যক রান করে ফেরেন রকিবুল হাসানও। পিনাক ঘোষ খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও তা লিওপার্ডসের জন্য যথেষ্ট হয়নি, ৯৬ বলে ৬৮ রান করে আউ হন পিনাক।

এরপর বলার মতো স্কোর পেয়েছেন কেবল আল ইমরান ৫৬ বলে ২৯ ও অধিনায়ক মনির খান ৩২ বলে ৩১। তাছাড়া ১৯ রান আসে দেলোয়ারের ব্যাটে। ৭ বল বাকি থাকতেই ২১২ রানে অলআউট হয় ঢাকা লিওপার্ডস। আবাহনীর হয়ে তিনটা করে উইকেট নেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান। দুটো করে উইকেট নেন তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয়ের ব্যাটে শতক, আবাহনীর ছয়ে ছয়

আপডেট সময় : ০১:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩